সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ: গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আল্টিমেটাম স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক- এর কোয়ার্টারলি বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ১৪ এপ্রিল ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান

ইডিএফ ঋণ কিস্তিতেও পরিশোধ করা যাবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ Time View

রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ কিস্তিতেও পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে তিনটি কিস্তিতে পুরো ঋণের দায় পরিশোধ করা যাবে। এতদিন ঋণের সব অর্থ একেবারে পরিশোধ করতে হতো।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের দায় আংশিকভাবে পরিশোধের সুযোগ পাবেন রফতানিকারকরা। ঋণের মেয়াদকালে সর্বোচ্চ দু’বার আংশিক পরিশোধ করা যাবে। অবশিষ্ট দায় ঋণের মেয়াদকালীন সময়ের মধ্যে একবারে পরিশোধ করতে হবে। অর্থাৎ তিনটি কিস্তিতে ঋণের পুরো দায় পরিশোধ করতে পারবে রফতানিকারকরা।

রফতানিকারক ব্যবসায়ীরা বলছেন, এতদিন ইডিএফ ঋণের দায় একবারে পরিশোধ করতে হতো। এতে সমস্যায় পড়তে হতো রফতানিকারকদের। কারণ, অনেক সময় রফতানি আয় একসঙ্গে পাওয়া যায় না, আংশিক আসে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনায় রফতানি আয় পাওয়ার পরেই রফতানিকারকরা আংশিকভাবে কিস্তিতে ইডিএফ এর দায় পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে রফতানিকারকদের উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন করে থাকে। ইডিএফ ঋণের মেয়াদ ১৮০ দিন, তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন সাপেক্ষে এই সময় আরও ৯০ দিন পর্যন্ত বাড়ানো যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS