1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৩ পিএম
  • ২৭৫ Time View

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিএসইসির ৮৩৮তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০টাকা মূল্যে ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি২৬ লাখ টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি)  (পুন:মূল্যায়ন ছাড়া) ১৭ টাকা  ৪৮ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সা। আলোচিত বছরে শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

এছাড়া উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com