শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল

রাসেল-নারিন ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ Time View

অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাসেলের মতো ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে নেই নারিনও। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছিলেন রাসেল। স্পিনার নারিন খেলেছিলেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এদিকে ফিটনেস ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর দল থেকে জায়গা হারিয়েছিলেন এভিন লুইস। তবে বাঁহাতি এই ওপেনারকে ফেরানো হয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য।

লম্বা সময় পর ওয়েস্ট ইন্ডিজের দলে ফিরেছেন জনসন চার্লস। সর্বশেষ ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ডানহাতি এই ওপেনার। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দুর্দান্ত ফর্মের কারণে দলে জায়গা পেয়েছেন চার্লস। চলমান সিপিএলে ৬ ইনিংসে ৪৫.৪০ গড়ে ২২৭ রান করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার রেইমন রেইফার এবং লেগ স্পিন অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহ। এদিকে হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ দলের বিচেনায় ছিলেন না ডমিনিক ড্রেকস। পরিবারের সমস্যা কাটিয়ে আসলেও জায়গা মেলেনি ফ্যাবিয়ান অ্যালেনের।

বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। পুরানদের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ অক্টোবর। যেখানে তারা খেলতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে। গ্রুপের সেরা দুই দল খেলার সুযোগ পাবে বিশ্বকাপের সুপার টুয়েলভে।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ইয়ানিক কারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, রেইমন রেইফার এবং ওডেন স্মিথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS