1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

মাহমুদউল্লাহকে ধোনির মতো করে দেখতেন শ্রীরাম

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৩.০০ পিএম
  • ২০৫ Time View

ফিনিশার হিসেবে বিশ্ব জুড়ে নাম ডাক রয়েছে মহেন্দ্র সিং ধোনির। ব্যাট হাতে ঝড় তুলে শেষের কঠিন সমীকরণ মিলিয়ে দলকে জেতাতেন ভারতের সাবেক অধিনায়ক। ধোনির মতো একই কাজ নিয়মিত করতে না পারলেও বাংলাদেশের ফিনিশারের রোলটা প্লে করতেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্লেয়িং রোলের কারণে ধোনি এবং মাহমুদউল্লাহকে সবসময় একইরকম মনে করতেন শ্রীধরন শ্রীরাম। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।

সর্বশেষ এশিয়া কাপেও ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মাহমুদউল্লাহ। লম্বা সময় ধরে বাজে পারফর্ম করায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন তিনি। মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শ্রীরামের পরিকল্পনাতে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ।

এদিকে শ্রীরাম জানালেন, ‘আমার মনে হয় একটা জিনিস আমাদের করতে হবে ক্রিকেট দল হিসেবে, আমার বিশ্বাস অন্য দলগুলো যেটা খুব ভালো করে, প্রতিটা ক্রিকেটারের জন্য সাকসেশন পরিকল্পনা। আমি সবসময় মাহমুদউল্লাহকে ধোনির মতো দেখতাম, সে দলে যে ধরনের রোল প্লে করে। সে ছয়ে ব্যাট করে, ধোনি যেমন ভারতের জন্য করে। সে ম্যাচ শেষ করে আসে। কিন্তু আমার মনে হয় ধোনি সারাজীবন খেলবে না। তাই না? তো আপনার সাকসেশন প্ল্যান লাগবে পরেরজন কে। আমার মনে হয়েছে এটা সঠিক সময় আমাদের জন্য একসঙ্গে হয়ে ভাবার যে মাহমুদউল্লাহর শূন্যতা কে পূরণ করবে। আমার মনে হয় রিয়াদের শূন্যতা পূরণ করা অনেক কঠিন। তবে আমরা যদি ওখানে কাউকে না খেলাই, তাহলে সঠিকজনকে পাবো না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com