1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

প্রাইম ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.১০ এএম
  • ২১৭ Time View

প্রাইম ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশন এবং ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চট্টগ্রাম অঞ্চল-১ এর যৌথ উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদে স্থানীয় একটি কনফারেন্স হলে “এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান ওয়াসিউল আলম এবং সিএনআইবি ডিভিশনের ইভিপি মুহাম্মদ আনোয়ারুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যাংকের এসইভিপি ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চট্টগ্রাম-১ অঞ্চলের এসইভিপি রিটন বড়ুয়া।

প্রাইম ব্যাংকের চট্টগ্রাম-১ অঞ্চলের ২২টি শাখার শাখা প্রধান, অপারেশন ম্যানেজার সহ মোট ২০১ জন কর্মকর্তা  প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ৪টি সেশনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মসূচীর শেষে প্রশ্নোত্তর পর্ব এবং মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রিসোর্স পার্সন হিসেবে সেশনসমুহ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো: শোয়াইব চৌধুরী এবং প্রাইম ব্যাংকের এএমএল এন্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com