1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিপিএলে রেকর্ড দেখেই বিশ্বকাপ দলে শান্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.০৪ এএম
  • ২১২ Time View

সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন এনামুল হক বিজয়, নাইম শেখ কিংবা পারভেজ হোসেন ইমন। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে তাদের পারফরম্যান্সে মন ভরেনি টিম ম্যানেজমেন্টের। তাইতো এই তিন ওপেনারের কেউই জায়গা পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। বিজয় আর নাইম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনিংস ওপেন করেছিলেন তবে ব্যর্থ হয়েছেন। সেই ম্যাচে বিজয় ১৪ বলে করেছিলেন ৫ রান, আর নাইমের ব্যাট থেকে এসেছিল ৮ বলে ৬ রান। এমন পারফরম্যান্সের পর একাদশ থেকে বাদ পড়েন তারা। আর এবার বিশ্বকাপ দলেও রাখা হয়নি তাদের। কিন্তু ইমন কোনো ম্যাচ না খেলেই এবার স্কোয়াডে জায়গা পাননি। অথচ সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচ না খেলেও দলে ফিরেছেন শান্ত।

অথচ মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, পরিসংখ্যান বিশ্লেষণ করেই শান্তকে দলে নেয়া হয়েছে।

ওপেনারদের এমন আসা-যাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অবশ্য নতুন কিছু নয়। একটা পরিসংখ্যান দলের এই দৃশ্যটা আরও পরিষ্কার করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ যতটা টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে, এই সময়ে তার থেকে বেশি ব্যাটার দেশের হয়ে ইনিংস ওপেন করেছেন।

গত বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপ আসন্ন। কিন্তু ওপেনারদের এই আসা-যাওয়া চলছেই। এ যাত্রায় নতুন করে আরও একবার শান্তর সংযোজন। এই টপ অর্ডার ব্যাটারের দলে অর্ন্তভুক্তির ব্যাখা দিতে গিয়ে বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘শান্তকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ব্যাকআপ একজন ওপেনারের জন্য অনেক অ্যানালাইসিস করেছি, তো সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, এখানে কারও কোনো দ্বিমত নেই, তো সে কারণেই শান্তকে দলে অর্ন্তভুক্ত করা।’

নান্নু আরও বলেন, ‘আপনি শান্তর বিপিএলের রেকর্ড দেখেন, ঘরোয়াতে আমাদের যে কয়জন খেলোয়াড় আছে, সেখানে কিন্তু তার (শান্ত) পারফরম্যান্স খারাপ না। বিপিএলে যে কয়টা সেঞ্চুরি হয়েছে স্থানীয় খেলোয়াড়দের, তাতে কিন্তু শান্তরই করা। তো সেই হিসেবে তার রেকর্ড কিন্তু খুব একটা খারাপ না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com