1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চ্যাম্পিয়ন হতে চাইলে টস নিয়ে কথা নয়

  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১০.২৫ এএম
  • ২১০ Time View

আজ এশিয়া কাপের ফাইনালে মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম দেখায় সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছে লঙ্কানরা। এদিকে শ্রীলঙ্কা-পাকিস্তানের ফাইনালের আগেও আলোচনায় টস। তবে টস নিয়ে কথা বলতে খুব একটা সাবলীল নয় সাকলাইন মুশতাক। পাকিস্তানের প্রধান কোচ মনে করেন, চ্যাম্পিয়ন হতে চাইলে টস নিয়ে কোন কথা বা ভাবনা নয়।

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব এবং সুপার ফোর মিলে মোট ১২টি ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে ১১ ম্যাচেই অধিনায়করা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। একমাত্র ম্যাচটিতে বাংলাদেশের অধিনায়ক টস জিতে ব্যাটিং করতে চেয়েছিলেন। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে হারে বাংলাদেশ।

এদিকে ১২ ম্যাচের ৯টিতে পরে ব্যাটিং করা দল জয় পেয়েছে। আগে ব্যাটিং করা তিনটি জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। একটি আফগানিস্তানের বিপক্ষে অন্য দুটি হংকংয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার জন্য টস যেন আরও বড় ভূমিকা পালন করছে। এশিয়া কাপের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করেছিল লঙ্কানরা। সেই ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল দাসুন শানাকার দল।

পরের চারটি ম্যাচেই টস জিতেছেন লঙ্কান। টস জেতার সঙ্গে চারটি ম্যাচে জয়ও পেয়েছে তারা। এদিকে প্রথম দেখায় আগে ব্যাটিং করে ভারতকে হারাতে না পারলেও দ্বিতীয় দেখায় পরে ব্যাটিং করে রোহিতের দলকে হারায় বাবর আজমের দল। এমন সব পরিসংখ্যানে ফাইনালের আলোচনায় টস।

লঙ্কানদের বিপক্ষে হারের পর টস নিয়ে কথা বলতে গিয়ে মুশতাক বলেন, ‘আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান তাহলে টস নিয়ে কথা বা ভাবা নয়। আপনাকে প্রথম ইনিংসে চ্যাম্পিয়ন হতে হবে, দ্বিতীয় ইনিংসেও তাই। আমরা কখনই টস নিয়ে কথা বলি না। আমরা সেভাবে ভাবিও না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com