1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯.৪৮ পিএম
  • ২৭১ Time View

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার ধামারণে একটি বিলে শাপলা তোলার সময় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরেকজন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো- রবিউল হাসান (১৬), সাইফুল ইসলাম লামিম (১২) ও সানজিদা আক্তার (৯)। এ ছাড়া বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছে সিফাত (১৫)।

স্থানীয়রা জানান, শনিবার রামিম, রবিউল, সানজিদাসহ অপর এক শিশু বাড়ির পাশের বিলে শাপলা কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাত হলে চার শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সবাই মৃত ছিল।

শিমুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, আমার এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে। এদের মধ্যে সানজিদা ও রামিম নানিবাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাতো ভাই ও বোন। অপর শিশু নিহত রবিউল সানজিদা ও রামিমের মামাতো ভাই। রবিউল ধামারণ গ্রামের মমিন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ওসি মো. রাজিব খান বলেন, বজ্রপাতে নিহত তিন শিশু আহত হলে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com