1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

মোটরসাইকেল ‘রেসে’ ৩ তরুণ নিহত

  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪০ এএম
  • ২৮৫ Time View

কুষ্টিয়ার সদর উপজেলার বটতলে মোটরসাইকেল নিয়ে রেসের সময় সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া-খুলনা সড়কের বটতল আনসার ক্যাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার কুমারগাড়া গ্রামের রিয়াজ কবিরের ছেলে ফারুক হোসেন (২৪), একই এলাকার মনোয়ার হোসেনের ছেলে রাহুল (২৩) ও যুগিয়া এলাকার খালেকের ছেলে জুয়েল (২০)। আহত হয়েছে উপজেলার চৌড়হাস কলোনিপাড়া এলাকার লোকমান হেসেনের ছেলে বিপ্লব হোসেন (২৪)।

স্থানীয়দের বরাত দিয়ে জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, রাতে মোটরসাইকেল নিয়ে রেস দিচ্ছিলেন তারা। এই সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়ার সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খুরশিদ আনোয়ার বলেন, রাতে চার-পাঁচজন তরুণ মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করার সময় সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com