1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

অবসরে যাচ্ছেন ফিঞ্চ!

  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩৭ এএম
  • ২৫৫ Time View

‘২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়।’ বছর দুয়েক আগে অবসর নিয়ে এমনটা জানিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। তবে সময়ের সঙ্গে বদলেছে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের ভাবনাও। লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দহীন ফিঞ্চ বিদায় বলতে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেটকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে হতে পারে ফিঞ্চের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃতীয় ওয়ানডের আগে মিডিয়ার সামনে এসে ওয়ানডে ছাড়ার কথা জানাবেন ফিঞ্চ।

লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক। করোনা পরবর্তী সময়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ফিঞ্চ। সর্বশেষ ৭ ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছেন ডানহাতি এই ওপেনার। যেখানে তিনবারই শূন্য রানে আউট হয়েছেন তিনি। ৭ ইনিংসের মাত্র একটিতে দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন ফিঞ্চ। ফলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ফিঞ্চ ৫০ ওভারের ক্রিকেটেকে বিদায় জানাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ হতে পারে তার বিদায়ী ওয়ানডে। ওয়ানডে ক্রিকেট ছাড়লেও টি-টোয়েন্টি সংস্করণ চালিয়ে যাবেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকেও নেতৃত্ব দেবেন ফিঞ্চ। সর্বশেষ দুবছরে ওয়ানডে সেঞ্চুরি পাননি অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। এদিকে ফর্মে ফিরতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com