মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিতকরার দাবি সহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিতকরণ ও ঢাকা-পিরোজপুর রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করার দাবীসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে পিরোজপুরবাসী ঐক্যবদ্ধ হোন।

৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার ৯ঃ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে পিরোজপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে পিরোজপুর ফোরামের ব্যানারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

উক্ত সমাবেশে পিরোজপুর আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পার্টি সহ সকল সংগঠনের নেতাকর্মীবিন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন আর অল্প বাড়িয়ে পিরোজপুর পর্যন্ত নিতে বলেন। এতে করে পিরোজপুর নতুন একটি ইকোনোমিক জোন হিসেবে আত্মপ্রকাশ করবে যা বর্তমান বৈশ্বিক মন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় এক যুগান্তকারি সিদ্ধান্ত হবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।

দাবি গুলোঃ

১. ঢাকা-টুঙ্গিপাড়া রেল লাইন পিরোজপুর পর্যন্ত বর্ধিত করতে হবে।

. ঢাকা-পিরোজপুর রুটে সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করতে হবে।

৩. ভাঙ্গা-গোপালগঞ্জ-টুংগীপাড়া-পিরোজপুর সড়ক চার লেন করতে হবে।

৪. পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে।

৫. পিরোজপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

৬. কঁচা নদীতে পাড়েরহাট-চরখালী ব্রীজ নির্মাণ করতে হবে ।

৭. বেকুটিয়া ব্রিজ থেকে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সংযোগ সড়ক নির্মাণ করতে হবে ।

৮. কালিগঙ্গা নদীতে নেছারাবাদ-পিরোজপুর সংযোগ সেতু নির্মাণ করতে হবে।

৯. পিরোজপুরে কৃষি কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

১০. অবিলম্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে হবে।

পিরোজপুর ফোরাম

//বাবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS