1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

ফাইনালে পাকিস্তান, আফগানদের হারে ভারতের বিদায়

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২.৩০ পিএম
  • ২১৬ Time View

অবিশ্বাস্য, রোমাঞ্চকর, উত্তেজনাকর—যে বিশেষণই ব্যবহার করা হোক না কেন, সবই কম। ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের রং। মাঠে লড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আর মাঠের বাইরে আফগানদের জয়ের আশায় অপেক্ষায় থাকে ভারত। সে আশা গুড়ে বালি করে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে ১২৯ রান করে আফগানরা। জবাবে ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান করে বাবর আজমের দল।

পাকিস্তানের এ জয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয় ভারত ও আফগানিস্তানের। ফলে দুই দলের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।

শারজাহতে অল্প পুঁজি হলেও শুরুতে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে ভয় ধরিয়ে দেন নবী-রশিদরা। বাবর আজম (০), ফখর জামানের (৫) বিদায়ে চাপে পড়ে পাকিস্তান। শাদাব খানের ৩৬, ইফতেখার আহমেদের ৩০ আর মোহাম্মদ রিজওয়ানের ২০ রানে সহজ জয়ের পথে ছিল পাকিস্তান। মাত্র ১৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে। কিন্তু শেষ ওভারে ফজল ফারুকীর বলে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নাসিম শাহ।

এর আগে ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে ৩৬ রান তুলে নেন দুই আফগান ওপেনার। হারিস রউফ বোল্ড করেন রাহমানউল্লাহ গুরবাজকে (১৭)। হজরতউল্লাহ জাজাই মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে বোল্ড হওয়ার আগে করেন ২১ রান। রানের গতি বাড়াতে চারে উঠে আসেন করিম জানাত। তার ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরান আর জানাতের জুটি থেকে আসে ৩৫ রান। দ্রুত রান তুলতে গিয়ে দলের বিপদ বাড়ান নাজিবুল্লাহ জাদরান (১০)। তবে আজমতউল্লাহ ওমরজাই (১০) আর রশিদ খানের (১৮) ব্যাটে মাঝারি স্কোর পায় আফগানরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com