1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

আগস্টে নতুন বিও বেড়েছে ৯ হাজারের বেশি

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৭ পিএম
  • ২৫০ Time View

আগস্ট মাসে পুঁজিবাজারে উত্থান থাকায় নতুন করে বিনিয়োগকারী এসেছে। এতে বেড়েছে নতুন বিও হিসাবের সংখ্যা। আগস্ট মাসে পুঁজিবাজারে নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৯ হাজারেরও বেশি।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৪৩ হাজার ৩৪১টিতে দাঁড়ায়। অর্থাৎ আগস্ট মাসে ৯ হাজার ৪৫৭টি বিও হিসাব বেড়েছে।

আগস্ট মাসে পুরুষদের বিও ৭ হাজার ১৮৫টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৬ হাজার ১৫০টিতে। জুলাই মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টিতে।

আর আগস্ট মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দুই হাজার ১৪১টি বেড়ে চার লাখ ৫১ হাজার ২৪৬টিতে দাঁড়িয়েছে। জুলাই মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪৯ হাজার ১০৫টিতে।

জুলাই মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৮১৪টিতে। আর আগস্ট মাসে কোম্পানি বিও ১৩১টি বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৫টিতে।

আগস্ট মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৬৮টি বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে আগস্ট মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৩ হাজার ৮৭৭টিতে। যা জুলাই মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টিতে।

আগস্ট মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৭৪২টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫১৯টিতে। জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৪ হাজার ২৬১টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com