1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

হানিমুন থেকে ফিরেই সুখবর দিলেন পূর্ণিমা

  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬.১১ পিএম
  • ৩৩৩ Time View

চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ের খবরে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সেরেছেন হানিমুনও। হানিমুন থেকে এসেই এবার দিলেন সুখবর।

ইতোমধ্যেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন পূর্ণিমা। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ।

জানা যায়, বুধবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এই সিনেমায় কাজের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এই নায়িকা।

সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে আরো অভিনয় করবেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর, সুব্রহ প্রমুখ।

করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হবে ‘আহারে জীবন’। আগামী ১৬ অক্টোবর থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে।

সর্বশেষ পূর্ণিমা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com