1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৪

  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৯.০৮ পিএম
  • ১৭৮ Time View

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ৯০ জন এবং মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনের।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তেরর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে শুরু করে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ২৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে ২২৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঢাকার বাহিরে চিকিৎসা নিচ্ছেন ৬০ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৫০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৭ হাজার ৩৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬ হাজার ৫১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩১ জনের। এবছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com