1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

প্রভা: আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২.০৮ পিএম
  • ২৭৫ Time View

ছোটপর্দার আলোচিত জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গেল কয়েক বছরে খুব একটা গণমাধ্যমের মুখোমুখি হন না। শুটিং শেষেই ঘরে ফিরে যান। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

এভাবেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রভা।

তবে প্রভার সাম্প্রতিক কিছু পোস্ট রহস্য ছড়িয়েছে। সম্প্রতি ধর্মীয় আবেগপূর্ণ বার্তা দিচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন— ‘সুখ ও কষ্ট দুটোই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থায়ই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা’।

এবার প্রভা এমন আরেকটি পোস্ট দিয়েছেন, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচতে বার্তা দিয়েছেন ভক্তদের।

নিজের একটি ছবি পোস্ট তার ক্যাপশনে প্রভা লিখেছেন— ‘আপনি যতই সরল পথে চলুন, তার পরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।’

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর সেই পোস্টের সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন।

প্রভার সেই পোস্ট হৃদয় ছুঁয়েছে তার ভক্তদের। কমেন্ট করে অনেকেই অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

রাজ কামাল নামে একজন লেখেন— ‘সময়ের পথ ধরে জীবন সতত বহমান। কুপমুণ্ডক কিছু মানুষ চায় সময়কে বেঁধে রাখতে। উপেক্ষাই হলো তাদের জন্য শাস্তি। আর সৃষ্টিকর্তার সন্তুষ্টিই হোক আমাদের পাথেয়। অনেক শুভকামনা ও শুভাশিষ।’

আসিফ আহমেদ চৌধুরী হিমেল নামে আরেকজন লেখেন, ‘অনেক মেয়ে মানুষের জন্য আপনি একটি অনুপ্রেরণার নাম। হারিয়ে যাওয়া কোনো সমাধান নয়। সুন্দর হয়ে বেঁচে থাকাই জীবন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com