1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

থামছেই না বিটকয়েন সূচক পতনের ধারা

  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫.২১ পিএম
  • ২৫১ Time View

গত বছরের নভেম্বর মাস থেকে বড় পতনের মুখে বিট কয়েনের দর। মাঝে কিছুটা পরিবর্তন দেখা গেলেও সূচকের নিম্নমুখি প্রবণতার কোনো পরিবর্তন আসেনি। এক বছরের ব্যবধানে ডিজিটাল এই মুদ্রার দরপতন হয়েছে ৬০ শতাংশেরও বেশি। আগস্ট মাসে বিটকয়েনের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ।

গত বছরের নভেম্বর মাসের ১২ তারিখে প্রতিটি বিট কয়েনের মূল্য ছিলো ৬৬ হাজার ৪০০ মার্কিন ডলার বা ৬১ লাখ ২০ হাজার ৮০ টাকা (ডলার প্রতি ৯৫ টাকা ০৩ পয়সা হিসেবে)। সবশেষ গতকাল এই কয়েনের বিক্রয়মূল্য ছিলো ১৯ হাজার ৮৩৫ মার্কিন ডলার বা ১৮ লাখ ৮৪ হাজার ৯৬৫ টাকা। যা নভেম্বর মাসের বিটকয়েনের সর্বোচ্চ দরের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম।

এছাড়া, গত ছয় মাসে বিটকয়েনের দর পতনের হার ৪৯ দশমিক ৫০ শতাংশ। এ বছর বিটকয়েনের প্রতিটি কয়েনের সর্বোচ্চ মূল্য হাকা হয়েছিলো ৪৭ হাজার ৪৫৪ মার্কিন ডলার বা ৪৫ লাখ ৯ হাজার ৬৬৩ টাকা প্রায় এবং সর্বনিম্ন দর ছিলো ১৮ হাজার ৯৪৮ মার্কিন ডলার বা ১৮ লাখ ৬৭২ বাংলাদেশি টাকা। যা প্রায় গেলো দুই বছরের সর্বনিম্ন।

এদিকে আগস্ট মাসের ৩১ দিনের ব্যাবধানে বিট কয়েনের দর পতন হয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আগস্ট মাসের প্রথম দিনে প্রতিটি বিট কয়েনের মূল্য ছিলো ২৩ হাজার ২৭৩ দশমিক ৮০ ডলার বা ২২ লাখ ১১ হাজার ৭৬২ দশমিক ৯৮ বাংলাদেশি টাকা প্রায়। মাসের শেষ কার্যদিবস অর্থাৎ ৩১ আগস্ট বিটকয়েনের মূল্য ছিলো ২০ হাজার ৪৮ মার্কিন ডলার বা ১৯ লাখ ৫ হাজার ২২৬ দশমিক ৭৬ টাকা।

অন্যদিকে আজ (০৪ সেপ্টেম্বর) প্রতিবেদনটি লিখার সময় অব্দি বিটকয়েনের মূল্য ছিলো ১৯ হাজার ৬৮৯ দশমিক ৬০ মার্কিন ডলার বা ১৮ লাখ ৭১ হাজার ১৪৮ দশমিক ১৭ বাংলাদেশি টাকা প্রায়। যা গতকালের দরের তুলনায় ০ দশমিক ৭৪ শতাংশ কম।

ক্রিপ্টোকারেন্সি বাজারের দ্বিতীয় বৃহত্তম মুদ্রা ইথেরিয়ামের দামও নিম্নমুখী হয়েছে। গতদিনের তুলনায় যার মূল্য হ্রাস পেয়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। আজ প্রতি ইথেরিয়াম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৮ দশমিক ৭ ডলার বা ১ লাখ ৪৭ হাজার ১৭৬ দশমিক ৫৪ টাকায়। এক দিনেই দরপতন হয়েছে ৮ দশমিক ৭০ ডলার।

বিশ্লেষকেরা বলছেন, মূল্যস্ফীতি এখনই কমার সম্ভাবনা নেই। ফলে সুদের হার বাড়ানো হবে যতদিন পর্যন্ত তা নিয়ন্ত্রণে না আসে। এরপরই ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিটি ক্রিপ্টো মুদ্রার ব্যাপক দরপতন ঘটেছে।

অথচ গত মাসের মাঝামাঝি পর্যায়ে এ বাজার চাঙা হয়। বিটকয়েনের মুদ্রা প্রায় ২৪ হাজার ৫০০ ডলারে ওঠে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com