1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৫.৫২ পিএম
  • ২৭৮ Time View

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না জেসন রয়ের। আন্তর্জাতিক ক্রিকেটের পর দ্যা হান্ড্রেডেও নিজেকে হারিয়ে খুঁজছেন ডানহাতি এই ওপেনার। ৬ ইনিংসের তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন রয়। এমন পারফরম্যান্সের কারণে তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

রয়ের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ফিল সল্ট। ইতোমধ্যে ইংল্যান্ডের হয়ে ১২টি সীমিত ওভারের ম্যাচ খেলেছেন এই ইংলিশ ব্যাটার। এদিকে এবারের বিশ্বকাপের দলেও নেই ওপেনার অ্যালেক্স হেলস।

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন দুই পেসার মার্ক উড এবং ক্রিস ওকস। সর্বশেষ মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলেছিলেন তারা দুজন। তার পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন উড-ওকস।

চলতি বছরে কোন টি-টোয়েন্টি না খেলা বেন স্টোকসকেও ফিরিয়েছে ইংল্যান্ড। এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সফরে যেতে না পারলেও বিশ্বকাপের দলে রয়েছেন লিয়াম লিভিংস্টোন এবং ক্রিস জর্ডান। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন এবং টাইমাল মিলস।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড- জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

স্ট্যান্ড বাই- লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com