1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

চন্দ্র মিশন শুরুর জন্য নতুন তারিখ ঘোষণা নাসার

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১২.৩১ পিএম
  • ৩২২ Time View

নতুন করে চন্দ্র মিশন শুরুর জন্য আবারো তারিখ ঘোষণা করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। গত সোমবার এই রকেট উৎক্ষেপণের কথা থাকলেও তা ইঞ্জিনের ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়।

নাসার নতুন চন্দ্র অভিযানের ম্যানেজার মাইক সারাফিন এক সংবাদ সম্মেলনে রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, আরমেটিস টিমের সদস্যরা দিনের প্রথম ভাগে রকেট উৎক্ষেপণের সময়সূচি ঠিক করার বিষয়টি নিয়ে বৈঠক করেন। বৃহস্পতিবার রকেটের ফ্লাইট এবং সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে। রকেটের ক্যাপসুলে যে ছিদ্র দেখা গিয়েছিল সেগুলোও ঠিকঠাক করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শনিবার রকেট উৎক্ষেপণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, শনিবার রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হলেও স্পেস ফোর্স ওয়েদার লঞ্চ অফিসার মার্ক বার্গার সতর্ক করে বলছেন যে, ওই দিন আবহাওয়া খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। বাজে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে শতকরা ৬০ ভাগ।

নাসার এই রকেট পাঠানোর কর্মসূচিকে চন্দ্র অভিযান বলা হলেও প্রকৃতপক্ষে এতে কোনো মানুষ থাকবে না এবং এটি তা চাঁদে পৌঁছাবে না বরং মহাকাশের কক্ষপথে এক মাস অবস্থান করার পর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শেষে পৃথিবীতে ফিরে আসবে। যদি এই মিশন সফল হয় তাহলে আরটেমিস-টু অভিযান শুরু হবে যাতে মানুষ চাঁদের বুকে যেতে পারবে বলে নাসার বিজ্ঞানীদের আশা।

খবর- পার্সটুডের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com