1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

যেসব চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৩ পিএম
  • ৩১১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর চার দিনের সফরে দিল্লি যাবেন। সেখানে প্রেসিডেন্ট হাউজে তাকে স্বাগত জানাবেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরের দিন হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এবারের সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দুদেশের সরকার। আশা করা হচ্ছে সফরে পাঁচ থেকে সাতটি  স্মারক সই হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকা ও দিল্লির মধ্যে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি আছে। এবারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই এবং কয়েকটি নবায়ন নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, দুদেশের স্টাফ কলেজের মধ্যে সহযোগিতা, বিচার বিভাগীয় সহযোগিতা ও কুশিয়ারা নদীর পানি উত্তোলন নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া নবায়নের মধ্যে রয়েছে সুনীল অর্থনীতি বিষয়ক সমঝোতা স্মারক এবং বাংলাদেশ টিভি ও প্রসার ভারতের মধ্যে সমঝোতা স্মারক। এছাড়া রেলওয়ে মন্ত্রণালয়ের দুটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে।

নেপালের জিএমআর কোম্পানির সঙ্গে ভারতের ওপর দিয়ে জলবিদ্যুৎ আমদানি সংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে।

আরেকজন কর্মকর্তা বলেন, এবারের সফরে রূপসা নদীর ওপর নির্মিত ব্রিজ হস্তান্তরসহ আরও কয়েকটি বিষয় নিয়ে কাজ চলছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে স্বাধীনতা যুদ্ধে ভারতীয় শহীদ সৈনিকদের পরিবারের সন্তানদের ‘মুজিব বৃত্তি’ দেওয়া হবে। এছাড়া ৭ সেপ্টেম্বর ভারতের সিআইআই এবং বাংলাদেশের এফবিসিসিআই যৌথভাবে একটি অনুষ্ঠান করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com