1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাকিব: কেউ বলেনি ভাই রিভিউটা নেন

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১২.১১ পিএম
  • ৩০১ Time View

ব্যাটাররা কাজটা করে দিয়ে এসেছিলেন। পরবর্তী দায়িত্বটা ছিল বোলারদের। কিন্তু সেখানেই অংক মেলেনি বাংলাদেশের। সঙ্গে যুক্ত হয় বাজে ফিল্ডিং, ক্যাচ মিস ও ওয়াইড-নো বলের মিছিল। এমনকি উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমও কুশল মেন্ডিসের ব্যাটে বল লাগার শব্দ শুনতে পারেননি, কেউ আবেদনও করেনি।

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, রিভিউ নেয়ার জন্য কেউ তাকে বলেনি।

১৮৫ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের শুরুতেই চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে কুশল মেন্ডিস ড্রাইভ করলে বল চলে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা গ্লাভসে পেয়েছিলেন মুশফিক। কিন্তু ধরে রাখতে পারেননি।

২ রানে জীবন পেয়ে ভয়ংকর হয়ে উঠেন কুশল। সপ্তম ওভারে কুশল আরেকবার জীবন পান। শেখ মেহেদির বলে উইকেটরক্ষক মুশফিক ক্যাচ নিলে সাজঘরে ফিরছিলেন লঙ্কান এই ব্যাটার। কিন্তু আম্পায়ার তাকে দাঁড়াতে বলেন। ‌‘নো’ বল চেক করে দেখা যায়, ওভারস্টেপিং করেছেন মেহেদি।

তৃতীয় জীবন পাওয়ার বেলায় কুশল এবাদতকে ‍পুল করলে লেগ দিয়ে বল চলে গিয়েছিল উইকেটরক্ষক মুশফিকের হাতে। আবেদনও হয়েছিল। কিন্তু আম্পায়ার সে আবেদন নাকচ করে দেন। বাংলাদেশি ফিল্ডাররাও বুঝতে পারেননি বল ব্যাটে স্পর্শ লেগেছে কিনা। পরে স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটে লেগেই গেছে মুশফিকের হাতে।

এসব ছোট ছোট ভুলেরই বড় খেসারৎ দিতে হয়েছে বাংলাদেশকে। ২ উইকেটে ম্যাচ হারের পর মুশফিকের আবেদন না করা নিয়ে সাকিব বলেন, ‘কেউই শুনেনি আসলে। এখন কি বলব। আমি তো কাভারে ছিলাম। মিড উইকেট, শর্ট মিড উইকেটে যে ছিল কেউই বলেনি যে ভাই নেন রিভিউ। বা রিভিউটা নেয়া যায় কিনা।’

ক্রিকেট খেলাটা বাঙালি মাথার চেয়ে বেশি মন দিয়ে খেলে। এটাতে পরিবর্তন আনার অঙ্গিকার জানিয়ে সাকিব বলেন, ‘আমরা অনেক আবেগপ্রবণ দল। এই একটা জায়গায় আমাদের উন্নতি করতে হবে। খেলাটা মাথা দিয়ে খেলতে হবে, বাড়তি মন দিয়ে নয়’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com