বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

শ্রীলেখা: আমি কারও বাবার টাকায় মদ খাই না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ Time View

সোশ্যাল মিডিয়ায় সবসময় দারুণ সক্রিয় শ্রীলেখা মিত্র। জীবনের নানা সুখ-দুঃখের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, পথপশুদের সাহায্যের জন্য এগিয়ে আসেন ও সাহায্যের কথা বলেন। এছাড়া নিজের সিনেমার প্রচারণাও চালান সমানতালে।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) ছিল শ্রীলেখা মিত্রের জন্মদিন ছিল। বিশেষ দিনটি উদযাপনের ছবিও সবার সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। সেই ছবি সামনে আসতেই কটাক্ষের মুখে পড়েন। তবে মদ খাওয়া নিয়ে কটূক্তি শুনতে নারাজ তিনি। আঙুল তুললেন রাজনৈতিক দলগুলোর দিকে।

জন্মদিনে টাকিলা খাওয়ার ভিডিও দিয়েছিলেন অভিনেত্রী। তা দেখেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। আর তা শুনেই রেগে আগুন শ্রীলেখা।

অভিনেত্রী লিখলেন, “আমার টাকিলা শট নেওয়ার ভিডিও টিএমসি’র ছানাপোনারা ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি— বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।”

জন্মদিনের আনন্দের মাঝে হঠাৎ এমন মন্তব্য বেশ ছন্দপতন করে। এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, “এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদযাপন করিনি। আমার নামে কুৎসা রটিয়ে যদি ওদের কিছু টাকা রোজগার হয়, তো ভালো। আমার কিছু যায়-আসে না।”

উল্লেখ্য, এ বছর ৫০-এ পা দিয়েছেন অভিনেত্রী। সোমবার রাত থেকে শুরু হয় তার খাওয়া-দাওয়া, নাচ-গান, হুল্লোড়। আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান শ্রীলেখা। খুব শিগগরিই শুরু করবেন পরবর্তী সিনেমার কাজ।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS