1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

জাতিসংঘ: উইগুর মুসলিমদের উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৮ পিএম
  • ৩২৩ Time View

শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে চীন। জাতিসংঘ সম্প্রতি এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে। প্রায় এক বছর ধরে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার রিপোর্টটি প্রকাশ্যে আনা হয়। রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে শিনজিয়াং প্রদেশে উইগুর এবং অন্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। ২০১৯ সালের পরেও সেই একই কাজ করা হচ্ছে।

অত্যাচারের বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে, অবাসযোগ্য জায়গায় এই মানুষদের কার্যত আটক করে রাখা হয়েছে। তাদের জোর করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তবে চিকিৎসকের কাছে কেন নিয়ে যাওয়া হয়েছে, তা রিপোর্টে স্পষ্ট করা হয়নি। একই সঙ্গে অভিযোগ, অমানবিকভাবে তাদের দিয়ে কাজ করানোর অভিযোগও করা হয়েছে রিপোর্টে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে চীনের বিরুদ্ধে এই অভিযোগ করছিল। শিনজিয়াংয়ে প্রতিনিধি পাঠিয়ে পরিস্থিতি দেখতে চেয়েছিল তারা। কিন্তু চীন কখনোই তাদের অনুমতি দেয়নি। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্রুত উইগুর মুসলিমদের নিয়ে আলোচনা করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত।

শিনজিয়াং প্রদেশের আটটি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এমন ব্যক্তিদের সাক্ষাৎকার রয়েছে ওই রিপোর্টে। কীভাবে তারা সেখান থেকে পালিয়ে এসেছেন, তার বর্ণনাও আছে। তারা অভিযোগ করেছেন, বাইরে গিয়ে যাতে তারা তাদের সঙ্গে ঘটা অত্যাচারের কথা না বলেন, তার জন্য তাদের বন্ড পেপারে সই করিয়েছে চীনের প্রশাসন। চীন অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বস্তুত, উইগুরদের নিয়ে চীন কখনোই বিশেষ কোনো তথ্য বাইরে প্রকাশ করেনি।

এদিনই জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সংস্থার প্রধান মিশেল ব্যাশেলেট এই পদে চার বছর পূর্ণ করেছেন। তার বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছে যে, তিনি চীনের প্রতি নরম। এদিন রিপোর্টটি প্রকাশ করে তিনি জানিয়েছেন, অনেক কাঠ খড় পুড়িয়ে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। চীন প্রথম থেকেই এই রিপোর্ট যাতে প্রকাশ করা না হয়, তার জন্য চাপসৃষ্টি করেছে। কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি। এক বছর ধরে এই রিপোর্ট তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com