1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব-কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ইতিহাসে প্রথম, এডিপির আকার ছাড়াচ্ছে ৩ লাখ কোটি টাকা চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন ভৈরবে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা: তেলের দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪১ এএম
  • ১৯২ Time View

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনুমান করা খুব কঠিন। জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাখাই ভালো ছিল। সামনে কী হবে, জানি না। পাঁচ টাকা কমানো হলো। এটা কত দিন থাকবে কে জানে।’

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তার সদ্য যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দাম বাড়ানোর সময়ে শুল্ক কমানো হলে এখন আর কমানোর প্রয়োজন হতো না- এ বিষয়ে জানতে চাইলে তৌফিক-ই-ইলাহী বলেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) শুল্ক কর উঠিয়ে দিলে জ্বালানি তেলের দাম কমবে। কিন্তু এনবিআর রাজস্ব কোথায় পাবে। রাজস্ব না পেলে উন্নয়ন কীভাবে হবে। শুল্ক কমিয়ে দাম কমানোটা ফিজিবল (লাভজনক) না-ও হতে পারে।’

শিগগিরই জ্বালানি তেলের দাম আরও কমার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাৎক্ষণিক কিছু বলা সম্ভব নয়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com