1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

এফবিসিসিআই: জ্বালানি তেলের দাম কমায় অর্থনীতিতে চাপ কমবে

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৮.৫৫ পিএম
  • ২৭০ Time View

সংকটময় বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেলের দাম পুনঃসমন্বয়ের ফলে অর্থনীতির ওপর চাপ কমবে বলে মনে করে এফবিসিসিআই।

মঙ্গলবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করে ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, অর্থনীতির ওপর চাপ এড়াতে প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিকনির্দেশনা অনুযায়ী রাজস্ব বোর্ড জ্বালানি তেলের ওপর থেকে শুল্ক হ্রাস ও কর প্রত্যাহারের মতো অর্থনীতিবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি দাবি করেন, জ্বালানি তেলের দাম কমায় পণ্য উৎপাদন ও পরিবহন খরচসহ সামগ্রিক ব্যবসার ব্যয় কমবে। কৃষিখাতে সেচও আগের তুলনায় সাশ্রয়ী হবে। এর ফলে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহজ হবে।

জ্বালানি তেলের দাম কমানোর ফলে যে হারে উৎপাদন ও ব্যবসার খরচ কমবে, সে হারে পণ্য ও সেবার দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সভাপতি মো. জসিম উদ্দিন।

এর আগে, গত ১৪ আগস্ট জনস্বার্থে শুল্ক-কর প্রত্যাহার করে জ্বালানি তেলের মূল্য পুনঃসমন্বয়ের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় এফবিসিসিআই। গত ২৮ আগস্ট ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।

ডিজেলের আমদানি শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহারের একদিনের মাথায় ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম কমানোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই। জনস্বার্থে জ্বালানি তেলের দাম পুনঃসমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সভাপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com