1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

রশিদ: বাংলাদেশ নয় হংকংয়ের বিপক্ষেও একই প্রস্তুতি নিতাম

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ১২.৪০ পিএম
  • ২২১ Time View

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ফজল হক ফারুকি-রহমানুল্লাহ গুরবাজদের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হারের পর খানিকটা আত্মবিশ্বাসের সুরে দাসুন শানাকা বলেন, ‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ!’ লঙ্কান অধিনায়কের এমন মন্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন নাভিদ নওয়াজ।

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কার সহকারী কোচের সুরে কথা বলেছেন রশিদ খানও। ম্যাচের আগে বাংলাদেশকে খানিকটা সমীহই করছেন আফগান লেগ স্পিনার। তবে প্রস্তুতির বিবেচনায় বাংলাদেশ ও হংকংকে একই কাতারে রাখছেন রশিদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘আমার মনে হয় আমরা এমনটা কখনও ভাবি না যে প্রতিপক্ষ দূর্বল বা শক্তিশালী। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদেরকে সিরিয়াসলি নিই। ক্রিকেটার হিসেবে আপনি বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা শুধু এটাই করতে পারি। আমরা এভাবে ভাবি না। আগামীকাল যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম তাহলে আমরা একই প্রস্তুতি নিতাম। যদি ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির বিবেচনায় কথা বলেন তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’

এশিয়া কাপের আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। এ প্রসঙ্গে আফগানিস্তানের লেগ স্পিনার জানিয়েছেন, ‘দেখুন, আগামীকালকের (আজ) কন্ডিশনটা ভিন্ন হবে। শারজাহর কন্ডিশনটা একটু ভিন্ন। সাকিব এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটা অবশ্যই তাদের সহায়তা করবে। তার মতো একজন অভিজ্ঞ কেউ দলকে নেতৃত্ব দেয়া মানে অনেকটা পার্থক্য গড়ে দেবে। একইসঙ্গে আমরা কখনই ভাবি না যে কি ঘটছে। এটার কি কারণ। সবকিছুই আসলে একটা প্রসেস, যার মধ্য দিয়ে আপনি যেতে পারেন। ক্রিকেটার হিসেবে আমরা এটা মাথায় নিতে পারি। আমাদের এটাতে মনোযোগ দিতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে নিজেদের করণীয় নিয়ে রশিদ বলেন, ‘আমরা আসলে আমাদের রোল আর কাজটা জানি। আমরা জানি আগামীকাল কি করতে হবে। এটা এমন কিছু যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ফলাফল কি হবে, কি ঘটবে এগুলো নিয়ে আপনি ভাবতে পারবেন না। আমরা তাদেরকে হারাতে পারবো, আমরা তাদেরকে হারাতে পারবো না। এটা আসলে আমাদের ক্রিকেটারদের হাতে নেই। আমরা শুধু নিজেদের শতভাগ দিতে পারি এবং খেলাটা উপভোগ করতে পারি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com