1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করলো সোনালী পেপার

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৬.১৫ পিএম
  • ২৫০ Time View

নতুন উৎপাদন লাইন স্থাপনের পর আজ থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোনালী পেপারের এই নতুন উৎপাদন লাইনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে এবং বছরে এর এর থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত বিক্রয় রাজস্ব আয় সম্ভব হবে।

এর আগে, গত বছরের মে মাসের ২৪ তারিখে সোনালী পেপারের পরিচালনা পর্ষদ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপনের মাধ্যমে এই নতুন উৎপাদন লাইনটি স্থাপনের ঘোষণা দেয়।

অন্যদিকে, নতুন এই উৎপাদন লাইনে চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করা হয়েছে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com