1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

৬ বলে ৬ ছক্কা রাসেলের

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৮.২৭ পিএম
  • ৩২৭ Time View

ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং না করেও বড় ছক্কা হাঁকাতে পারেন আন্দ্রে রাসেল। মূলত মাসেল পাওয়ার ব্যবহার করে এমনসব শট খেলেন তিনি। এজন্য ক্রিকেট বিশ্বে বেশ কদরও আছে তার। আরও একবার ক্রিকেটের ব্যকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন এই হার্ডহিটার। দ্য সিক্সটিতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৬ বলে টানা ৬ ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার।

সাধারণত কোনো ওভারের শেষ বলে এক রান নিলে সেই ব্যাটার নতুন ওভারের প্রথম বলে স্ট্রাইক প্রান্তে থাকেন। কিন্তু এর ব্যতিক্রম দ্য সিক্সটি টুর্নামেন্ট। এখানে ছক্কা-চারে ওভার শেষ হলে সেই ব্যাটার নতুন ওভারে স্ট্রাইক প্রান্তে থাকেন। মূলত এই নিয়মের ফলেই রাসেলের ব্যাটে টানা ছয় ছক্কার মার দেখতে পেয়েছেন দর্শকরা।

ম্যাচের সপ্তম ওভারে বল করতে আসেন ডমিনিক ড্রাকেস। প্রথম বলটি থেকে রাসেল এক রান নেন। পরে্র বল থেকেও ট্যারেন্স হিন্ডস সিঙ্গেল নেন। এরফলে আবারও স্ট্রাইক পান রাসেল। এরপরই শুরু হয় তার ব্যাটিং তান্ডব। শেষ চার বলের চারটিতেই ছক্কা হাকান তিনি। এই ওভারেই মাত্র ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাসেল। ওভারের শেষ বলে বাউন্ডারি মারার ফলে আবার স্ট্রাইক পান তিনি। জন-রাস জাজ্ঞেসার করা সপ্তম ওভারের প্রথম দুই বলেই হাকান ছক্কা। এরফলে টানা ৬ বলে ৬ ছক্কার রেকর্ড গড়েন এই হার্ডহিটার ব্যাটার।

একই ওভারের তৃতীয় বল থেকে আনেন আরও চার রান। পরের দুই বলে কোনো রান আসেনি, তবে শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে দুয়ান জেনসেনের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে। শেষ পর্যন্ত ২৪ বলে ৭২ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন রাসেল। তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় দল। জবাবে ১৫২ রানে থাকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ইনিংস। এরফলে ৪ রানের জয় পায় রাসেলের দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com