সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৬০ Time View

এস এল টি তুহিন, বরিশাল : বরিশালের রহমতপুরে বাসচাপায় ফজলুল হক (৬৫) ও তার স্বজন পলি আক্তার (৩৫) ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ভ্যানচালক গুরুত্বর আহত হয়েছেন।

রবিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে রহমতপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের মানিককাঠী গ্রামের বাসিন্দা। এদিকে এ ঘটনায় পলি আক্তারের ৪ বছর বয়সীর ছেলে তাওহীদ ও ভ্যানের চালক জয়নাল খানকে (৪৫) গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর ব্রিজ এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি মানিককাঠী থেকে রহমতপুর স্ট্যান্ডে আসছিলো। এতে ঘটনাস্থলেই পলি আক্তার ও তার স্বজন ফজলুল হক নিহত হয়। এছাড়া আহত দুই জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS