1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ১২.২৬ পিএম
  • ২৯৬ Time View

রাজধানীর উত্তরায় পশ্চিম থানাধীন সেক্টর-৯ সেক্টরে লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

রোববার (২৮ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটে। কাজী মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিন এর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত মো. ইয়াসিন গাজী জানান, আজ ভোরে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করার সময়ে পেছন দিক থেকে একটি লরি এসে ট্রাফিক কনস্টেবল কাজী মাসুদকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান, পরে ওই লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলে প্রাণ হারান। সংবাদ পেয়ে তার মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com