1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আফগানিস্তানের বোলিং তোপে বিপাকে শ্রীলঙ্কা

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১০.০১ পিএম
  • ২৪৭ Time View

পর্দা উঠলো এশিয়া কাপের ১৫তম আসরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। অধিনায়ক মোহাম্মদ নবীর বোলিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলারার। প্রথম ওভারেই ফজল হক ফারুকি কুশাল মেন্ডিস (২) ও চারিথ আসালঙ্কাকে (০) ফেরান। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশানকাকে (৩) ফেরান ফেরান নাভিন-উল-হক।

৫ রানেই ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে এরপর কিছুটা পথ এগিয়ে নেন দানুশকা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে। তারা দুজন চতুর্থ উইকেটে ৪৪ রান তোলেন।

দলীয় ৪৯ রানের মাথায় গুনাথিলাকাকে (১৭) ফিরিয়ে এই জুটি ভাঙেন মুজিব উর রহমান। ৬০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। এ সময় মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হন আইপিএল মাতানো স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২)। দলীয় ৬৪ রানের মাথায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে শূন্যরানে ফেরান অধিনায়ক নবী। আর ৬৯ রানে ভানুকা রাজাপাকসে (৩৮) ও মাহিশ থিকসানা (০) রান আউটে কাটা পড়লে ৬৯ রানেই ৮ উইকেট পড়ে যায় লঙ্কানদের।

৭৫ রানের মাথায় নবম উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মদ নবীর বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাথিশা পাথিরানা (৫)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com