1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭.৫৫ পিএম
  • ৩৩৭ Time View

[ঢাকা, ২৭ আগস্ট, ২০২২] ’বিগ টিভি ডেজ’ শীর্ষক নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস। ক্যাম্পেইনের দূর্দান্ত অফার উপভোগ করে ইতোমধ্যেই অনেক গ্রাহক স্যামসাং এ-সিরিজের “বিগ” অর্থাৎ সুবিশাল সব ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টেলিভিশন ঘরে এনে বসাচ্ছেন বিনোদনের জমজমাট আসর।

এ ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা স্যামসাংয়ের এ-সিরিজের নির্দিষ্ট কিছু মডেলের টেলিভিশন ক্রয়ে আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। ক্যাম্পেইনের আওতাধীন টেলিভিশন মডেলগুলো হলো – ৫৪,৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ৪৩এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৫৯,৯০০ টাকা); ৭২,৯০০ টাকায় ৫০ ইঞ্চি ৫০এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৭৯,৯০০ টাকা); ৮৯,৯০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ৯৯,৯০০ টাকা); ১,১৬,৯০০ টাকায় ৬৫ ইঞ্চি ৬৫এইউ৭৭০০ (সাধারণ মূল্য ১,৩৪,৯০০ টাকা); ১,২৫,০০০ টাকায় ৫৫ ইঞ্চি ৫৫কিউ৬০এ (সাধারণ মূল্য ১,৪৪,৯০০ টাকা); ২,৪২,০০০ টাকায় ৭৫ ইঞ্চি ৭৫এইউ৮০০০ (সাধারণ মূল্য ২,৬৪,৯০০ টাকা) এবং ৩,৭৫,০০০ টাকায় ৮৫এইউ৮০০০০ (সাধারণ মূল্য ৩,৯৯,৯০০ টাকা)। বিশাল মূল্য হ্রাস ছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা ৫ হাজার টাকা সমমূল্যের এক্সচেঞ্জ অফার সুবিধা উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ”সময়ের সাথে সাথে বড় স্ক্রিনের টিভির চাহিদা ক্রমশ বাড়ছে, যা মেটাতে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। ক্রেতারা বর্তমানে নিজেদের বাড়িতেই উন্নত মানের এন্টারটেইমেন্ট সল্যুশন চান, বিশেষ করে বড় স্ক্রিনের টিভি কিনতে চান, যা তাদের সিনেম্যাটিক ভিউইং এক্সপেরিয়েন্স দিতে পারে। ক্রেতাদের এ চাহিদা পূরণেই আমরা বিগ টিভি ডেজ ক্যাম্পেইন চালু করেছি, যেখানে বড় স্ক্রীন এর টিভি গুলোতে বেশি পরিমাণ অর্থ সাশ্রয়ের এর সুযোগ থাকছে । এ-সিরিজের টিভিগুলো তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে আমরা প্রত্যাশা করছি”।

‘বিগ টিভি ডেজ’ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের অফিশিয়াল আউটলেটগুলো থেকে ঘুরে আসুন আজই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com