1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক

খুলনায় ইসলামী ব্যাংক সিকিউরিটিজের কর্মশালা

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ৭.৪১ পিএম
  • ২৭৭ Time View

খুলনায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনার বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের কেডিএ শাখার সেমিনারকক্ষে ওই কর্মশালার আয়োজন করে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের খুলনা শাখা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ফাস্ট অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রিফাত হোসেন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, খুলনা শাখা প্রধান মো. রফিকুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে বুঝেশুনে। গুজবে কান দেওয়া যাবে না। নিজের সক্ষমতার বাইরে বিনিয়োগ করা যাবে না। বর্তমান ধারণা থেকে বেরিয়ে বিনিয়োগ করলে সফল হওয়া যাবে। বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের প্রধান ব্যবসা হলো শেয়ারবাজারে বিনিয়োগ করা। আয়োজকরা জানান, আগে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ছিল শুধু ঢাকা কেন্দ্রীক। এখন এটাকে বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যাওয়ার চিন্তা করা হয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামের পর খুলনা ও সিলেটে শাখা করা হয়েছে। গত ৯ জুন খুলনা শাখা উদ্বোধন করা হয়। এরপর থেকে শাখাটি বিনিয়োগকারীদের হিসাব খোলা থেকে শুরু করে সব ধরণের সেবা দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com