1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কাদের: বিএনপির সরকার পতন নতুন কথা নয়, ১৩ বছর ধরে শুনছি

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১২.১০ পিএম
  • ২৩০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের বিষয় নতুন কথা নয়, ১৩ বছর ধরে শুনে আসছি। বিএনপি দেশ আর জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্যই ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা আর জঙ্গিবাদ; এটাই তাদের লক্ষ্য। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া আর কিছু নয়।

শনিবার (২৭ আগস্ট) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, ‘কাজী নজরুল আজও প্রাসঙ্গিক। তার এই প্রাসঙ্গিকতা চিরদিন থাকবে। কাজী নজরুল শুধু সমকালের নন, তিনি সর্বকালের। কবির অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী চেতনার জন্য আমরা আজকে তাকে বেশি স্মরণ করবো। অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এদেশে একদল অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরা মুক্তিযোদ্ধা এবং গণবিরোধী শক্তিকে চিহ্নিত করে প্রতিরোধ এবং পরাজিত করতে হবে।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফা ম বাহাউদ্দীন নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com