1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

এ সপ্তাহের রাশিফল (২৭ আগস্ট-২ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১১.১৯ এএম
  • ২৬৫ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): নিজের প্রতি আত্মবিশ্বাসী হোন, সফলতা আপনার করায়ত্তে। অর্থনৈতিক স্থবিরতা অনেকটাই কেটে যাবে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): এ সপ্তাহ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। পারিবারিক, সামাজিক ও পেশাগত কাজে আপনার মূল্যায়ন বাড়বে। অনেকেই দূর ভ্রমণের সুযোগ পাবেন।  বাণিজ্যিক কাজে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): সম্মান ও প্রতিপত্তি বাড়বে। সামাজিক যোগাযোগ বাড়বে। ভ্রমণ হবে। ভার্চুয়াল আসক্তি কমিয়ে আনার চেষ্টা করুন। স্নায়ুবিক অস্থিরতায় ভুগতে পারেন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। পেশাগত কাজে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন, সফলতা পাবেন। নেতিবাচক মনোভাব ব্যক্ত করবেন না। মানসিক প্রশান্তির জন্য  কিছু সময় মৌন থাকার চেষ্টা করুন। পেশাগত সফলতা পাবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রিয়জনদের সঙ্গে চমৎকার সময় কাটবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সফলতাকে উপভোগ করবেন। আর্থিক বিষয়ে সফলতা আসবে। পুরোনো কোনো সমস্যা নিয়ে বিচলিত হতে পারেন। কাজের দক্ষতার জন্য প্রশংসিত হবেন। গুরু স্থানীয় কারোর শারীরিক সমস্যা হতে পারে। কারো কারোর দূর ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শারীরিক ও মানসিকভাবে প্রশান্ত থাকার চেষ্টা করুন। আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে। তবে আপনার উদ্যম ও প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে সফলতা করায়ত্ত করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় থাকবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কোনো ধরনের দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দেবেন না। প্রতিটি কাজ পরিকল্পনা অনুয়ায়ী সম্পন্ন করুন, সফলতা পাবেন। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে সফলতা পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বাক্য প্রয়োগে সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চবিলাসী চিন্তাভাবনা বাড়বে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সবসময় সতর্ক ও সচেতন থাকা প্রয়োজন। আবেগপ্রবণ মানসিকতা বাড়বে। আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে। ভ্রমণ শুভ।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক ও সামাজিক কাজে জনপ্রিয়তা বাড়বে। সহজে রেগে যাওয়ার প্রবণতা বাড়বে। পারিবারিক জীবনে বিশৃংখলা তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে অনিশ্চয়তা বাড়তে পারে। পেশাগত কাজে মানসিক অস্থিরতা বাড়তে পারে। বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে সফলতা পাওয়ার সম্ভবনা আছে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মতানৈক্য এড়িয়ে চলুন। সন্দেহপ্রবণ মানসিকতার জন্য মানসিক কষ্ট পেতে পারেন। নেতিবাচক লোকজন থেকে দূরে থাকাই শ্রেয় হবে। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে। সামাজিক যোগাযোগ বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সিদ্ধান্তহীনতার জন্য কর্মে সফলতা লাভে বিঘ্ন হবে। সবধরনের ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সহনশীল আচরণের জন্য পারিবারিক পরিবেশ ভালো যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com