1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

শিল্পমন্ত্রী: তিন মাসের মধ্যে কষ্ট লাঘব হবে

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৬.৩৯ পিএম
  • ২৬১ Time View

দেশের পরিস্থিতি ঠিক হয়ে আসবে। আগামী তিন মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সিমেন্ট থেকে শুরু করে সব নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। আমাদের ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়। ব্যবসায়ীদের কোনোভাবেই আমরা নীতিমালার মধ্যে আনতে পারিনি। শুধু সার বা নির্মাণ সামগ্রী নয়, চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে মন্দা আছে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে সমন্বয় করে চলতে। যে পরিস্থিতিই সৃষ্টি হোক কৃষিকে আমরা বাঁচিয়ে রাখবো। বাংলাদেশে কোনো অভাব হবে না।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com