1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চট্টগ্রাম রেলস্টেশনের ঘটনায় তিন আরএনবি সদস্য আটক

  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১২.০৬ পিএম
  • ২৫৫ Time View

চট্টগ্রাম রেল স্টেশনে এক সেনাসদস্য ও সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। ঢাকা ও চট্টগ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের কামরায় ওঠার সময় অতিরিক্ত টাকা দাবি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে আরএনবি সদস্যরা সেনাদসদস্য ও এক সাংবাদিককে লাঞ্ছিত করে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আরএনবির তিন সদস্যকে সাময়িক বরখাস্তও করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান।

বরখাস্ত হওয়ার সদস্যরা হলেন- সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা ও হাবিলদার মো. রবিউল ইসলাম।

রেজওয়ানুর রহমান বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আরএনবির তিনজনকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com