1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

রাষ্ট্রপতি: অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২২০ Time View

শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখা পড়া’ হয় না এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্র প্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।

স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা মনে করেন এলাকার উন্নয়নের ফলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে; তারাই বিভিন্ন অপ প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

ভোটারদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, রাজনীতিবিদ আসবে ও যাবে কিন্তু হাওরের উন্নয়নে যিনি কাজ করবেন; ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের পরিবর্তে জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করুন।

সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং রাজনীতিবিদদেরকে জনগণের কল্যাণে কাজ করার এবং সবার সাথে ভালো ব্যবহার করারও উপদেশ দেন আবদুল হামিদ।
তিনি বলেন, ‘নির্বাচিতদের মনে রাখতে হবে যে, এই জনগণই আপনাদের সমর্থন দিয়েছে এবং তাদের কারণেই আপনি নেতা হয়েছেন। তাদের (জনতার) প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।’

হাওরাঞ্চলে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, পরিবেশকে ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

মতবিনিময় সভায় মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com