1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

হঠাৎ করে কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১০.৫৫ এএম
  • ১৫৯ Time View

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার হঠাৎ করে কিয়েভ সফরে গেছেন। এদিন নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করছে ইউক্রেন। এর মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৃতীয়বারের মতো কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন বরিস। খবর সিএনএনের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়েভে গিয়ে ইউক্রেনকে আরও ৬৬ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ‘ইউক্রেন জয় পাবে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ইউক্রেনের বর্তমান সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছেন বরিস। যুক্তরাজ্যের নতুন সহায়তা দিয়ে ইউক্রেন দূরপাল্লার নজরদারি এবং রক্ষণাত্বকমূলক লক্ষ্য বৃদ্ধি করতে পারবে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ঘোষিত নতুন প্যাকেজে রয়েছে, ২০০টি ড্রোন এবং নজরদারিমূলক অস্ত্র। যেগুলো দিয়ে ইউক্রেন আক্রমণকারী রুশ সেনাদের অবস্থান খুঁজে বের করতে পারবে।

তাছাড়া এই সহায়তায় ৮৫০টি হাতে ছোঁড়ার ক্ষুদ্রাকৃতির ড্রোন রয়েছে। যেগুলো শহর ও গ্রামে ব্যবহার করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। তাছাড়া অগ্রসরমান শত্রুদের অবস্থানও জানাতে পারবে এ ড্রোনগুলো।

এদিকে কিয়েভে যাওয়ার ব্যাপারে বরিস জনসন বলেছেন, আমি এসেছি ইউক্রেনকে বার্তা দিতে যুক্তরাজ্য আপনাদের পাশে আছে এবং আগামী সময় ও মাস পাশে থাকবে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, আসন্ন ‘শীতের চ্যালেঞ্জগুলো’ নিয়ে কথা বলেছেন জেলেনস্কি ও বরিস জনসন। তাছাড়া ইউক্রেনকে মানবিকসহ সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জনসন।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com