1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Title :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড নিরাপদ ও স্বল্পব্যয়ে ক্যাশলেস লেনদেন গড়তে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক

সিএপিএম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬.৩৭ পিএম
  • ২১৯ Time View

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদেরকে ১২ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে ১২ টাকা লভ্যাংশ পাওয়া যাবে।

বুধবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন ২০২১-২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক ফলাফল পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ৩০ জুন, ২০২২ তারিখে যে সকল বিনিয়োগকারীর ওই ফান্ডে বিনিয়োগ ছিল, তারা এই লভ্যাংশ পাবেন।

ফান্ডটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিএপিএম কোম্পানি লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরের মুনাফা এবং ফান্ডটির উদ্বৃত্ত লাভের সাথে ইউনিট লেনদেন সঞ্চিতির ঋণাত্মক জের সমন্বয় করে আলোচিত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২১ টাকা ৫৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে (Cost Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১৩ টাকা ২২ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে (Markt Price) ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩১ টাকা ৯০ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির নীট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ১৩০ টাকা এবং বাজারমূল্যে ১১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৭৯৪ টাকা।

আলোচিত সময়ে ফান্ডটির নীট আয় হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ৮৮২ টাকা।

ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com