1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

৭১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬.০২ পিএম
  • ১৮৯ Time View
Block-Market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১১ লাখ ৯২ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ২১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ৩১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ২০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, অ্যাপেক্স ফুডস, বিবিএস কেবলস, বেক্সিমকো, ব্রাক ব্যাংক,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, জিএসপি ফাইন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইনটেক অনলাইন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, কেডিএস অ্যাক্সেসরিজ, খুলনা প্রিন্টিং, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, রবি, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com