1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

মাদক ব্যবসায়ীর হামলায় শিক্ষক দম্পতি হাসপাতালে,থানায় অভিযোগ

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১.৫০ পিএম
  • ২৩৪ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামে রাতে পুকুরের উপর লাইট বন্ধ না করায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলার রহমান ও তার স্ত্রী মজিদা খাতুন কে মারধরের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী রাসেল ও সোহেলের বিরুদ্ধে। 

মাদক ব্যবসায়ীর হাতে আঘাত প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলার রহমান(৫৯) সিংগীমারী গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত নবী উদ্দিনের ছেলে এবং মজিদা খাতুন(৪০) বজলার রহমানের স্ত্রী। অভিযুক্তরা হলেন উত্তর সিংগীমারী এলাকার ছকির উদ্দিনের ছেলে রাসেল(৩০) ও হযরত আলীর ছেলে সোহেল(২৬)। ভুক্তভোগীর পরিবারের দাবি আসামিরা লাইটের আলোতে মাদক কারবারে সমস্যা হওয়া কে কেন্দ্র করে বিভিন্ন হুমকি-ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করলে একপর্যায়ে প্রতিবাদ করায় তাদেরকে মারধর করে।

অভিযোগ সূত্রে জানাযায়,২১ আগস্ট রাত ১০.৩০ টার সময় বজলার রহমান বাড়ির পশ্চিম পার্শ্বে খোলান সংলগ্ন দিঘীতে টর্চ লাইটের আলোতে মাছ দেখতে থাকলে তা দেখে আসামিদ্বয় তাদের কাছে এসে টর্চ লাইট বন্ধ করতে বলে এতে রাজি না হলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অপমানজনক কথাবার্তা বলতে থাকে। তাদের উচ্চ স্বরে কথা শুনে বজলার রহমানের স্ত্রী বাড়ি থেকে বাহিরে এসে তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে তারা চলে না গিয়ে উপরন্ত বজলার রহমান ও তার স্ত্রীকে চর থাপ্পড় দেয় এবং মাটিতে ফেলে এলোপাথারি মারপিট করে। 

চিৎকার চিল্লাচিল্লি  শুনে আশপাশের লোকজন জড়ো হলেও অভিযুক্তরা বিভিন্ন গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। প্রতিবেশী লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

অভিযুক্ত রাসেলের ফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

অভিযোগকারী বজলার রহমানের ছোটভাই সিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাফিজুর রহমান বলেন, অভিযুক্তরা মাদক মামলার ওয়ারেন্ট আসামী তারা আমার ভাই ও ভাবিকে অন্যায় ভাবে মারধর করে কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম বলেন,আমি আজ পুলিশ সুপারের কার্যালয়ে মিটিংয়ে আছি বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com