1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

পাকিস্তানের বিপক্ষেই কোহলির সমালোচকদের মুখে তালা লাগবে

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১১.৪১ এএম
  • ১৮২ Time View

২০১৯ সালের বাংলাদেশ সিরিজের পর থেকে সেঞ্চুরিহীন বিরাট কোহলিকে নিয়ে কতই না আলোচনা-সমালোচনা চলছে। অথচ ২০১৯ সালের নভেম্বর থেকে এই অব্দি ৩ ফরম্যাটে এই ক্রিকেটারের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি এই সময়ে রান ৭৯ ইনিংসে করেছেন প্রায় ২৬০০ রান। ৩৫.৪৭ গড়ে হাঁকিয়েছেন ২৪টি হাফ সেঞ্চুরি। আলাদা করে টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বাকি দুটির তুলনায় তুলনায় আরও ভালো। ২৭ ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেটে ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৯০০ রান।

এমন ফর্ম থাকার পরও কোহলিকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি স্কোয়াড থেকে বাদ দেয়ারও আলোচনা উঠেছিল। এদিকে ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে কোহলি যদি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বসেন তাহলে সব দৃশ্যপট পাল্টে যাবে বলে দাবি করছেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

তিনি বলেন, ‘সম্প্রতি আমার কোহলির সঙ্গে কথা হয়নি, তবে বড় ক্রিকেটাররা সঠিক সময় জেগে ওঠে। গেল এশিয়া কাপেও সে ভালো করেছে, এরপর হয়ত সময় একটু খারাপ গিয়েছে। কিন্তু এই সময়টায় সে সব পর্যালোচনা করার সুযোগ পেয়েছে। সে যদি পাকিস্তানের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে তাহলেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com