1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

ডলার বেচাকেনা করতে চায় আরও ৭ ব্যাংকের ৩০০ শাখা

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ১০.৪৩ এএম
  • ২৬৫ Time View

আরও ৭ ব্যাংক তাদের ৩২২ শাখায় ডলার বেচাকেনার জন্য আবেদন করেছে। এর আগে ১৭ আগস্টের মধ্যে ডলার বিক্রির অনুমোদন চেয়ে ৬৬৬টি শাখার জন্য ২৩টি ব্যাংক আবেদন করে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি বাণিজ্যিক ব্যাংকের ৯৮৮টি শাখা ডলার বেচাকেনায় আবেদন করেছে বাংলাদেশ ব্যাংকে।

ডলার সংকট মোকাবেলা ও মানি চেঞ্জারদের দৌরাত্ম্য কমাতে এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার (এডি) শাখা ছাড়াও অন্যান্য শাখায় ডলার বেচাকেনার জন্য ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম অর্থসূচককে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানি চেঞ্জারগুলোর কঠোর তদারকিতে গ্রাহকের যেন ভোড়ান্তি না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি, এডি শাখার বাইরে তারা যদি এই সেবা দিতে চায় তারা যেন লাইসেন্সের জন্য আবেদন করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো তাদের শাখায় নগদ ডলার লেনদেনের অনুমোদন চেয়ে আবেদন করছে।

এই পর্যন্ত ৩০ টা ব্যাংকের ৯৮৮ টা শাখা আবেদন করেছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করে তাদেরকে ডলার বেচাকেনার জন্য চূড়ান্ত অনুমোদন দেবো। ডলারের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর এডি শাখার বাইরে অন্য শাখাগুলোতেও ডলার বেচাকেনা করা হলে ডলারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তা কমে আসবে।

যেসব শাখাতে বৈদেশিক মুদ্রা লেনদেন হয় সেগুলোকে অথরাইজড ডিলার বা এডি শাখা বলা হয়। এসব শাখার বাইরে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে না ব্যাংক। কিন্তু মানি চেঞ্জার ব্যবসায়ীদের ওপর নির্ভরতা কমানো ও হুন্ডি প্রতিরোধে সারাদেশে বাণিজ্যিক ব্যাংকের শাখায় নগদ বৈদেশিক মুদ্রা বেচাকেনার সেবা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সারাদেশে বিদেশি মুদ্রা কেনাবেচা করা শাখার সংখ্যা খুব কম। যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই রয়েছে রাজধানী ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে। ফলে নগদ ডলার বেচাকেনার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয়।

এ ধরনের সেবা কোন এলাকার কোন শাখায় চালু করা হবে, সেই সম্ভাব্য তালিকা চেয়ে দেশের সব ব্যাংকের কাছে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। মানি চেঞ্জার ও খোলা বাজারে ডলারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com