1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বারডেম হাসপাতালের সঙ্গে জেএমআই গ্রুপের চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪.৪০ পিএম
  • ২৭৯ Time View

বারডেম জেনারেল হাসপাতালের এক্সিকিউটিভ হেলথ চেক-আপ সেন্টারে এখন থেকে কম খরচে বিশেষায়িত সেবা পাবেন জেএমআই গ্রুপের কর্মীরা। সেবার আওতায় রয়েছেন জেএমআই গ্রুপের নিয়মিত, চুক্তিভিত্তিক ও সাবেক কর্মী এবং তাদের বাবা-মা-স্ত্রী-সন্তানেরা।

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ। কর্পোরেট স্বাস্থ্যসেবা নিশ্চিতে বারডেম জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ আগস্ট) বারডেম জেনারেল হাসপাতালের এ কে এম শাহজাহান মিলনায়তনে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়। জেএমআই গ্রুপের পক্ষে মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ মাসউদ হাসান এবং বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক (হাসপাতাল প্রশাসন) ডা. নাজিমুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক মির্জা ম হাসান ফায়সাল, বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক (প্রশাসন) আশফাকুর রহমান, বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক (অর্থ ও হিসাব) ইমরুল আহমেদ।

জেএমআই গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) মু. ফজলে রাব্বী, জেএমআই গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ মামুনুল ইসলাম, জেএমআই গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মো. আশরাফুল করিম, জেএমআই গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রাজীব হাসান জনি, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক (ব্র্যান্ডিং) আল-ইমরান এবং জেএমআই গ্রুপের উপ-ব্যবস্থাপক (পরিবহন পরিচালন) মো. মনিরুজ্জামান দরিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com