1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

২৮ মানি এক্সচেঞ্জের লেনদেন খতিয়ে দেখছে বিএফআইইউ

  • আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১.০৬ পিএম
  • ২০২ Time View

হুন্ডি বা অর্থপাচারের সাথে মানি এক্সচেঞ্জগুলোর সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরই মধ্যে ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে সংস্থাটি। মানি লন্ডারিং প্রতিরোধে বিএফআইইউর সরেজমিন ডকুমেন্টের সঙ্গে এক্সচেঞ্জগুলোর ব্যাংক হিসাবের লেনদেন যাচাই করা হবে।

এছাড়া ডিজিটাল হুন্ডিতে জড়িত সন্দেহে বিএফআইইউ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোর (এমএফএস) কয়েকশ এজেন্টের তথ্য চেয়েছে।

সম্প্রতি ওই মানি এক্সচেঞ্জগুলো এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে ৬০২টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স থাকলেও বর্তমানে ২৩৫টি প্রতিষ্ঠানের বৈধতা রয়েছে। অনিয়ম পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আবার অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করায় ৯টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। শোকজ করা হয়েছে ৪২টিকে।

যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- বিজয় মানি এক্সচেঞ্জ লিমিটেড, বিজয় ইন্টারচেঞ্জ লিমিটেড, নিবেদিতা মানি এক্সচেঞ্জ লিমিটেড, ক্যাপিটাল মানিচেঞ্জার লিমিটেড, মেট্রো মানি এক্সচেঞ্জ লিমিটেড, সিটি মনিটারি এক্সচেঞ্জ লিমিটেড, বকাউল মানি এক্সচেঞ্জ লিমিটেড, মনডিয়াল মানি এক্সচেঞ্জ লিমিটেড, নবিলস মানিচেঞ্জার লিমিটেড, হিমালয় ডলার মানিচেঞ্জার লিমিটেড, ডিপেনডেন্ট মানিচেঞ্জার লিমিটেড, ঢাকা মানিচেঞ্জার লিমিটেড, লর্ডস মানিচেঞ্জার লিমিটেড, গ্লোরি মানি এক্সচেঞ্জ লিমিটেড, ডিএন মানিচেঞ্জার লিমিটেড, অংকন মানি এক্সচেঞ্জ লিমিটেড, বিনিময় মানি এক্সচেঞ্জ লিমিটেড, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ লিমিটেড, কুমিল্লা মানি এক্সচেঞ্জ লিমিটেড, এএসএন মানিচেঞ্জার লিমিটেড, বিকেবি মানি এক্সচেঞ্জ লিমিটেড, কেয়া মানি চেঞ্জার লিমিটেড, আলফা মানি এক্সচেঞ্জ লিমিটেড, ক্রিস্টাল মানি এক্সচেঞ্জ লিমিটেড, দি লিঁয়াজো মানি এক্সচেঞ্জ লিমিটেড ও উত্তরা মানিচেঞ্জার লিমিটেড।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) বেশকিছু এজেন্টের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এমন কয়েকশ এজেন্টের লেনদেনের তথ্য চেয়ে এমএফএস প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে এই ইউনিট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com