1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কার্যকর আগামী সপ্তাহেই

  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৮.১৩ পিএম
  • ২৩৯ Time View

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার সিদ্ধান্ত কার্যকর করছে সরকার। শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের এক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেন সরকারপ্রধান।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস, সরকারের অধীনে যেসব অফিস আছে সেগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। এছাড়া ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সপ্তাহের বাকি ছয়দিনই চলে ক্লাস কার্যক্রম। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনিবার।

গত ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি ঘোষণা করা হবে। তবে চলমান বিদ্যুৎ সংকটে অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যসূচিতে পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও আগেভাগেই দুদিন সাপ্তাহিক ছুটির ঘোষণা এলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com