মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৯২ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বাকরকাঠির কাঠেরপোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন।

নিহতরা হলেন- বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলিচালক জহিরুল তালুকদার (২৫) এবং ট্রলির দুই আরোহী বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)ও কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। কবিরকাঠির কাঠের পোল নামক এলাকায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। এ সময় ট্রলির চালকের লাশ উদ্ধার করি। দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসার পরই মৃত্যু হয়।

বাকেরগঞ্জের ওসি আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলি আটক করা হয়েছে।

এ ঘটনায় কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও থানা-পুলিশের হস্তক্ষেপে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS