1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বিমানবন্দরে হাজার হাজার ভক্তের শুভেচ্ছায় ভাসলেন শাকিব

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৬.১১ পিএম
  • ১৬৩ Time View

অনেক অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত।

দেশে ফিরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব খান। এরপর বলেন, ‘সবাই যে আমাকে এত মিস করেছে, তা দেখে সত্যিই আমি বাকরুদ্ধ। কী বলবো! আমিও ভীষণ মিস করেছি। একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস করছিলাম, ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? আমার মধ্যেও কিন্তু একই উত্তেজনা কাজ করেছে।’

শাকিব জানান, ভক্তদের জন্য বেশ কয়েকটি সুখবর নিয়ে এসেছেন তিনি। ‘স্পেশাল কিছু ভালো খবর সবার জন্য অপেক্ষা করছে সামনে।’

যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছেন শাকিব। সেগুলো কাজে লাগাবেন পরবর্তী প্রজেক্টগুলোতে। জানালেন, আন্তর্জাতিক বাজারে দেশের সিনেমাকে কীভাবে তুলে ধরতে হয়, সেটা নিয়েও নিয়মিত কাজ করছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন, মহরত করেন। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

এছাড়া ‘মায়া’, ‘প্রিয়তমা’ ও ‘কবি’সহ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এগোবেন শাকিব খান। ভক্তদের প্রত্যাশা, নতুনভাবে সবাইকে চমকে দেবেন তাদের প্রিয় নায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com