1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

পাকিস্তানের কঠিন জয়

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৬.০৫ পিএম
  • ১৯৫ Time View

সিরিজের প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ফখর জামানের সেঞ্চুরি, বাবর আজমের হাফ সেঞ্চুরি এবং পরবর্তীতে হারিস রউফ ও নাসিম শাহের দারুণ বোলিংয়ে এই জয় পেয়েছে সফরকারীরা। বিক্রমজিত সিং, টম কুপার এবং স্কট এডওয়ার্ডসের তিন হাফ সেঞ্চুরিতে জয়ের কাছাকাছি গিয়েও জিততে পারেনি নেদারল্যান্ডস।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ৩১৪ রান তোলে পাকিস্তান। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ১৯ বলে ২ রান করে ফিরে যান দলটির ওপেনার ইমাম উল হক। তারপর অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ১৬৮ রানের বিশাল জুটি গড়েন ফখর। ৮৫ বলে ৭৪ রান করে বাবর ফিরে গেলে আবারও বিপদে পড়ে পাকিস্তান। এর একটু পর সেঞ্চুরি হাঁকিয়ে রান আউট হয়ে ফিরে যান ফখরও। যাওয়ার আগে ১২টি চার ও একটি ছক্কায় ১০৯ বলে ১০৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। দলীয় ২৬৬ রানের মধ্যে মোহাম্মদ রিজওয়ান (১৪), খুশদিল শাহ (২১) এবং মোহাম্মদ নাওয়াজের (৪) উইকেটও হারায় পাকিস্তান।

শেষদিকে ২৮ বলে অপরাজিত ৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শাদাব খান। অভিষিক্ত আঘা সালমানের ব্যাটে আসে ১৬ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন লোগান ভ্যান উইকেট এবং ব্যাস ডি লিড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com